মাদক মুক্ত সমাজ গড়তে প্রশাসনের ভূমিকা অপরিসীম।
প্রিয়া আক্তার, (মানিকগঞ্জ জেলা প্রতিনিধি)
শিবালয়ে মাদক বিরোধী অভিযানের মাদক সেবনকারী ও ব্যবসায়ী ৮ জন আটক।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাজা সেবন কারি ও মাদক ব্যবসায়ী আটজনকে আটক করে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের শাস্তি প্রদান করা হয়। বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১১মে) রাতে বাড়াদিয়া গ্রাম এবং ঢাকা আরিচা মহাসড়কের উথুলি সংযোগ মোড় এলাকায়
পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, মনোয়ার হোসেন (৬৩)৫দিনের, ওমর ফারুক (৩৫)সুজন মোল্লা (২৫)কে১৫দিনের ও বাকি চারজনকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রত্যেকের উপর ১০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়।
অভিযানে আটক অন্যরা হলেন, রহমান সরদার (৪৫)আয়নাল হক (৫২)আলম শেখ (৩৫)শওকত আলী ও(৫৫) এদিকে মঙ্গলবার (১২মে) সকালে উথলী সংযোগ মোর এলাকায় আরো একটি অভিযানে ৩ গ্রাম হিরোইন সহ রজ্জব আলী (৪২)নামে একজনকে আটক করা হয়। শিবালয় থানার মনির হোসেন গণমাধ্যমকে জানান,মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশবিশেষ হিসেবে আটক ব্যক্তিদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। উপজেলা জুড়ে মাদক নিয়ন্ত্রণে পুলিশর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

