সুজানগরে ঐতিহাসিক কুরআন দিবসে শিবিরের কুরআন শরীফ বিতরণ
সুজানগর(পাবনা)প্রতিনিধি: সুজানগরে ঐতিহাসিক কুরআন দিবস পালিত হয়েছে। সোমবার বিকেলে পাবনার সুজানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে, ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কুরআন শরীফ বিতরণ করেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কেএম হেসাব উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মুন্নাফ হোসেন। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হোসাইন আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী তামজীদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আঃ মোমিন। এছাড়াও অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশন: পাবনার সুজানগরে কুরআন দিবসে ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ করেন, অধ্যাপক কেএম হেসাব উদ্দিন।

