তারাকান্দা শহিদ জিয়া যুব সংঘের পূর্ণ কমিটি গঠন
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ভূষাগঞ্জ বাজারে অবস্থিত “শহীদ জিয়া স্মৃতি যুব সংঘ”-এর নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এই কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেন সংগঠনের উপদেষ্টা ও তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি এবং তারাকান্দা উপজেলা যুবদলের অন্যতম নেতা মোকাদ্দেছ হোসেন মন্ডল।
ঘোষিত কমিটিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়।এতে তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহ আহমেদ সফিউল্লাহ মন্ডলকে পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। রাকিবুল ইসলাম তালুকদার আফরিন (তারাকান্দা উপজেলা ছাত্রদল কর্মী) সভাপতি, এনায়েত হাসান তালুকদার (বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক) সিনিয়র সহ-সভাপতি, নাঈম হাসান শুভ (৪নং গালাগাঁও ইউনিয়ন ছাত্রদল কর্মী) সাধারণ সম্পাদক এবং রাহিম আহাম্মেদ (৪নং গালাগাঁও ইউনিয়ন ছাত্রদল কর্মী) সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন।
এছাড়া তারাকান্দা সরকারি কলেজ ছাত্রদলের অন্যতম নেতা আবু রুফিয়ান শেখ হৃদয়,পাথরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি আহাদ তালুকদার এবং ৪নং গালাগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক শাহ্-কে সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়। সব মিলিয়ে মোট ৪১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,নতুন কমিটির নেতৃত্বে যুব সমাজকে সংগঠিত করে সামাজিক ও ইতিবাচক কর্মকাণ্ড আরও বেগবান হবে।

