পিরোজপুর প্রেসক্লাবের সংবর্ধনায় সিক্ত জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা দিয়েছে পিরোজপুর প্রেসক্লাব। রোববার (১০ মে) রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। পিরোজপুর প্রেসক্লাবের একজন অভিভাবক হিসেবে তিনি সবসময় সাংবাদিকদের পাশে থেকেছেন। জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।সংবর্ধনার জবাবে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “পিরোজপুর প্রেসক্লাব আমার দীর্ঘদিনের কর্মস্থল ও আবেগের জায়গা। জেলা পরিষদের প্রশাসক হিসেবে পিরোজপুরের উন্নয়নে আমি সকলের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা জেলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *