খুলনায় জামায়াতে ইসলামী’র উদ্যোগে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত
সেখ রাসেল, বিভাগীয় প্রধান, খুলনা:
আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার উদ্যোগে উপজেলা সূরা ও ইউনিয়ন আমীর/ভাপতি,সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে হাজিরা, ডেলিগেট ফি প্রদান ও সকালের নাস্তা গ্রহণ করা হয়। এরপর উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা মুহা. এমরান হুসাইন।দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠন সম্প্রসারণ ও মজবুতকরণ বিষয়ে আলোচনা করেন মাওলানা আবুল কালাম আজাদ এমপি, যিনি কেন্দ্রীয় কর্মপরিষদ ও খুলনা অঞ্চল টিমের সদস্য। দারসুল কুরআন পেশ করেন মাওলানা মনিরুজ্জামান আরবি প্রভাষক খুলনা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ।
এছাড়া ব্যক্তি জীবনে পারিপাট্য ও সাংগঠনিক জীবনে শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন মুহাদ্দিস আব্দুল খালেক এমপি। কর্মসূচির মধ্যে ইসলামী সঙ্গীত পরিবেশন , কুরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গড়ে বিষয়ে আলোচনা করা হয়।জেলা আমীরের দৃষ্টি আকর্ষণী বক্তব্যও প্রদান করা হয়।
জুমার নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর পুনরায় আলোচনা শুরু হয়।পরবর্তী সেশনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের কর্মকৌশল বিষয়ে বক্তব্য দেন আতাউর রহমান বাচ্চু এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা আমীর। আদর্শ সংগঠকের গুণাবলী বিষয়ে আলোচনা করেন অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরীর আমীর। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সার্বিক পরিচালনা করেন জেলা জয়েন্ট, সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম
দিনব্যাপী শিক্ষানবিশ শেষে মুহাসাবা অনুষ্ঠিত হয় এবং সমাপনী বক্তব্য রাখেন মাওলানা মুহা. এমরান হুসাইন। তিনি সংগঠনের আদর্শ বাস্তবায়নে সকল নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

