সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহে সমাপনী ও পুরস্কার বিতরণ
সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুজানগরে সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’। বৃহস্পতিবার সকালে পাবনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও সুজানগর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াসিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডা: সৌমিক পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, ৪০ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম এ চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল— “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”। সভাপতির বক্তব্যে উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ওয়াসিম খান বলেন,শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টির কোনো বিকল্প নেই। শরীরের শক্তি বৃদ্ধি, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো ও ক্ষয়পূরণের জন্য আমাদের প্রতিদিন পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ নিশ্চিত করতে হবে। সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি । পরে পুষ্টি বিষয়ক রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ক্যাপশন: পাবনার সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহে সমাপনীতে পুরুস্কার বিতরণ করেন, ডাঃ ওয়াসিম খান।

