পীরের অনেক ক্ষমতা থাকাস্বত্বেও চরমোনাই ঘাটেই লঞ্চ ডুবি

সেখ রাসেল,দপ্তর সম্পাদক:
বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে তিনদিনব্যাপী ফাল্গুনের বার্ষিক ওয়াজ মাহফিলে আসা মুসুল্লীদের নামানোর পর একটি লঞ্চ কীর্তনখোলা নদীতে ডুবে গেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কথিত আছে, চরমোনাই পীরের আছে ব্যপক ক্ষমতা। বাঘ পর্যন্ত যার বসে থাকে, কেয়ামতে মাঠে পর্যন্ত জাহাজ নিয়ে হাজির থাকবেন মুরীদদের সাহায্য করতে, সেই চরমোনাইয়ের ঘাটেই লঞ্চ ডুবির ঘটনা ঘটলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে চরমোনাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চটি। ভোর রাতে যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিল মানিক-০৪। পরবর্তীতে ভাটার কারণে নদীর পানি কমে গেলে লঞ্চের পেছনের অংশ হেলে পড়ে এবং একপর্যায়ে দুপুরের দিকে লঞ্চটি ডুবে যায়। লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি যথাযথভাবে বেঁধে রাখা হয়নি। ফলে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় কোনো যাত্রী বা লঞ্চের কর্মচারী ভেতরে না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে লঞ্চের ভেতরে থাকা মুসল্লিদের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানান, লঞ্চটি যাত্রী নামানোর পর ঘাটে ফাঁকা অবস্থায় ছিল। ভাটার কারণে পানি কমে যাওয়ায় এটি হেলে পড়ে ডুবে যায়। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বরিশাল নদী বন্দর কর্মকর্তা আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, লঞ্চ ডুবির ঘটনায় এখনও কোনো হতাহত বা নিখোঁজের তথ্য নেই তাদের কাছে। লঞ্চমালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে নদী থেকে লঞ্চ উদ্ধার শুরু হবে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *