ময়মনসিংহে এক শিক্ষিকার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার এক শিক্ষিকার বিরুদ্ধে শিশুটিকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বালিয়া ইউনিয়নের আরাটন কান্দাপাড়া গ্রামের আপন আদর্শ বিদ্যানিকেতন স্কুলে এই ঘটনা ঘটে। যার ছবি গত মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়া আরাটান কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে আশরাফুল(৫) বাড়ির কাছে আপন আদর্শ বিদ্যানিকেতন বিদ্যালয়ে লেখাপড়া করে। স্কুলের টয়লেট নোংরা করায় শিক্ষিকা নাসিমা আক্তার ঈদের দিন শিশু আশরাফুল সানিকে ধরে বাড়িতে নিয়ে বারান্দার খুটির সাথে বেঁধে নির্যাতন করে। প্রতিবাদ করায় পিতা বাবুল মিয়াকে হুমকি প্রদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *