নকলায় পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোঃ আরিফুর রহমান
স্টাফ রিপোর্টার

শেরপুরের নকলায় ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় নকলা পৌরসভার মমিনাকান্দা এলাকায় আব্দুল বারেকের ছেলের বিদ্যুৎ পিষ্টে মৃত্যু হওয়ার মতো ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের ডোবার পানি সেচে দেশীয় প্রজাতীর মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান বোরহান উদ্দিন। এ সময় মোটরের বৈদ্যুতিক তারে স্পর্শে ডোবার পানি বিদ্যুতায়ীত হয়ে গেলে বোরহান উদ্দিন এর এমন ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোরহানের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বলেন, বিদ্যুৎ পৃষ্টে বোরহান নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ বোরহানের সুরতহাল সম্পন্ন করেছেন। পরিবারের পক্ষ থেকে আবেদন করায় উর্ধতন কর্তৃপক্ষের পরামর্শে বিনা ময়না তদন্তে দাফনের জন্য বোরহানের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *