বাসা বাড়ির নিরাপত্তা বিষয়ক ভিডিও প্রদর্শনী ও মত বিনিময় সভা :

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা : নগরবাসীর নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ‘বাসা বাড়ির নিরাপত্তা’ শীর্ষক ভিডিও প্রদর্শনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান নগরীর সোনাডাঙা ২য় আবাসিক এলাকায় ‘বাসা বাড়ির নিরাপত্তা ’ শীর্ষক একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করেন।

ভিডিওটিতে বাসা বাড়ির নিরাপত্তা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে-যেমন: – বাড়ির চারপাশের ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখা ও অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে রাখার পরামর্শ। বাড়ির প্রাচীরের উপযুক্ত উচ্চতা নির্ধারণ, প্রাচীরের উপরে কাটাতার দেওয়া। – চাবি হারিয়ে গেলে নতুন তালা ক্রয়।- বাসার নিরাপত্তায় সিসি ক্যামেরার প্রয়োজনীয়তা,- রাতের বেলায় বাড়ির প্রবেশদ্বার ও আশপাশে পর্যাপ্ত আলোকসজ্জা বা লাইট জ্বালিয়ে রাখার গুরুত্ব,- দূরে অবস্থানকালে প্রতিবেশিদের জানিয়ে যাওয়া।
ভিডিও প্রদর্শনীর পরে কমিশনার মহোদয় উপস্থিত সুধীজনদের কাছ থেকে নিরাপত্তা বিষয়ে তাদের মতামত জানতে চান।কেএমপি আশা করছে, ভিডিওটির বার্তাগুলো নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করবে এবং এর মাধ্যমে তাদের মধ্যে বাসা বাড়ির নিরাপত্তা বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *