পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ “দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় শহীদ মিনার সংলগ্ন আইডিইবি’র অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে আয়োজন করা হয় আলোচনা সভার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি পিরোজপুর জেলা শাখার সভাপতি ও সাংবাদিক এম. এ. রাব্বানী ফিরোজ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন,জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত,জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জহিরুল হক। এছাড়াও বক্তব্য রাখেন — আইডিইবি সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী মুজিবুর রহমান,সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ মো. মোহসিনুল ইসলাম এবং জেলা অর্থ সম্পাদক হোসনেয়ার পপি প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রকৌশল খাতের উন্নয়ন ও আধুনিকায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনস্বীকার্য। তাঁরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *