সুজানগরে বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা কমিটির সংবর্ধনা প্রদান

সংশোধনী নিউজ সুজানগর (পাবনা) প্রতিনিধি:
বাংলাদেশ প্রেসক্লাব, পাবনা জেলা কমিটির নবনির্বাচিত কমিটির সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না কে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলা শাখার আয়োজনে, বাংলাদেশ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবনির্বাচিত বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না, সহ-সভাপতি শামসুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব সুজানগর উপজেলা শাখার নির্বাহী সদস্য এম মনিরুজ্জামান। বাংলাদেশ প্রেসক্লাব সুজানগর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল হক বকুলের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব সুজানগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম, সহ-সভাপতি জামিলুর রহমান লিটন, কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সুইট,তাবাচ্ছুম রহমান মাহী প্রমুখ।

ক্যাপশন: পাবনার সুজানগরে বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা কমিটির সংবর্ধনা প্রদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *