হামিদপুরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন আহত

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। তারা হলেন, ওই এলাকার সামছের মোল্ল্যার ছেলে নাছির উদ্দিন (৪৪), নাজেম (৬৫), ময়েজের ছেলে শোয়াইব (১৭) ও নাজেরের ছেলে হাফিজুর (১৯)। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নাছির উদ্দীন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, হামিদপুর বাজারে নাছির উদ্দিনের বড় ভাই মইন উদ্দিনের সাথে একই এলাকার খাইরুল বালুর ব্যবসা করেন। ব্যবসার জন্য বেশকিছুদিন আগে মইন উদ্দিনের কাছ থেকে ব্যববার কথা বলে খাইরুল এক লাখ ৩৫ হাজার টাকা ধার করেন। ওই টাকা ফেরত চাওয়ায় খাইরুল বিভিন্ন তালবাহানা করে আসছিলো। মঙ্গলবার বেলা ১২ টার দিকে টাকা দেবার জন্য মইন উদ্দিনকে বাজারে ডাকে খাইরুল এ সময় টাকা না দেওয়ায় তাদের দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এ পর্যায় খাইরুল তাকে মারপিট করে। পরে এ খবর জানতে পেরে পরিবারের অপর সদস্য নাছির উদ্দিন, নাজেম, শোয়াইব, হাফিজুরসহ ৭-৮ জন তার ভাইকে কেনো মারপিট করা হয়েছে জানতে বাজারে আসেন। এ সময় খাইরুলের নেতৃত্বে পাভেল, পিয়াসসহ অজ্ঞাত ৬-৭ জন তাদের এলোপাতাড়ি মারপিট করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *