সুন্দরগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ প্রতিনিধি : সুন্দরগঞ্জ উপজেলায় উত্তম কুমার দেবনাথ নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে সুন্দরগঞ্জ পৌর সভার ৬ নং ওয়ার্ডের তাতিপাড়া মহল্লায় এ খুনের ঘটনা ঘটে। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। উত্তম কুমার দেবনাথ ওই মহল্লার নিবারণ চন্দ্র দেবনাথের ছেলে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন উত্তম রাজমিস্ত্রী কাজ থেকে বাড়ী ফিরে দক্ষিণ দুয়াড়ি শয়ন ঘরে বিশ্রাম করছিলেন। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে শয়ন ঘর থেকে গোংড়ানির শব্দ শুনে তারা ঘরের বেড়া ভেঙ্গে ভিতরে ঢুকে উত্তমকে গলাকাটা ও স্ত্রী ললিতা রাণীর হাত-পা-মুখ বাঁধা অবস্থায় দেখতে পায়। তারা ললিতা রাণীকে উদ্ধার করে আহত অবস্থায় সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে উত্তমের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। এ ব্যাপারে মৃত যুবকের বড় ভাই গোপাল চন্দ্র দেবনাথ বাদি হয়ে বুধবার অজ্ঞাত নামা কয়েক জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান হত্যার মূল রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতারের তৎপরতা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *