সুন্দরগঞ্জের চন্ডিপুরে শিক্ষক মো: গোলাম মোস্তফা কামালের বিদায় অনুষ্ঠানে অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম

মো: মাইদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন চন্ডিপুর আলহাজ্ব তহুরুন্নেছা (এটিএন) বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. গোলাম মোস্তফা কামালের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম৷ অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম গত জাতীয় নির্বাচনে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ -১ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন৷

রোজ শনিবার (২৮ নভেম্বর/২৬) সকাল ১০. ৩০ মিনিটে বিদ্যালয় মাঠে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রাজ্জাক৷

অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম । তিনি বলেন, শিক্ষকের কখনো বিদায় হয় না। তিনি তার শিক্ষার্থীদের হৃদয়ে, স্মৃতিতে ও ভালোবাসায় চিরকাল বেঁচে থাকেন। একজন শিক্ষক যতদিন বেঁচে থাকেন, ততদিন সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠদান করেন না, বরং আলোকিত মানুষ গড়ে তোলার মাধ্যমে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ বিনির্মাণে অবদান রাখেন। তাই শিক্ষকদের অবদান কখনো ভুলে যাওয়ার মতো নয়৷ তাদের আজীবন শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা স্কাউটস সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন, চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা মাসুম, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. গোলাম মোস্তফা কামাল, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র বর্মন, মাওলানা মো. সাজ্জাদুর রহমান প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *