চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ৩য় ও শেষ দিনের মাঠ পরীক্ষা সম্পন্ন
মোঃ জাবেদ হোসেনঃবাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর-২০২৬ নিয়োগ কার্যক্রমের তিন দিনব্যাপী মাঠ পরীক্ষা সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রমের তৃতীয় ও শেষ দিনে দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী এ নিয়োগ কার্যক্রমে প্রথমে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। দ্বিতীয় ধাপে শারীরিক সক্ষমতা যাচাই এবং সর্বশেষ দিনে মাঠ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।
মাঠ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
নিয়োগ বোর্ডের সভাপতি ও চাঁদপুরের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দসহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন

