কোম্পানীগঞ্জে ‘ধলাই ভ্যালি পাইলট স্কুল’-এর শুভ উদ্বোধন, ভর্তি শুরু ২২ নভেম্বর

ইমরান আহমেদ সিলেট:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও (কাঁঠালবাড়ি রোড) এলাকায় যাত্রা শুরু করতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ‘ধলাই ভ্যালি পাইলট স্কুল’। “এখানেই শুরু আগামীর সুন্দর ভবিষ্যৎ”—এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে বিদ্যালয়টির শুভ উদ্বোধন করা হচ্ছে এরপর আগামী ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ থেকে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

​প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয়টিতে ১০টি বিশেষ বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—আধুনিক শিখন কৌশলে দক্ষ শিক্ষকমণ্ডলী, আকর্ষণীয় শ্রেণিকক্ষ এবং শিশুদের উপযোগী খেলাধুলার সুব্যবস্থা। পাশাপাশি ইংরেজি উচ্চারণ ও স্পোকেন ইংলিশের ওপর বিশেষ ক্লাস এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থার কথাও জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হাজী মো: আবুল হোসেন,মাওলানা মুজিবুর রহমান, থানা সদর স্কুলের শিক্ষক আলমগীর হোসেন,কবির হোসেন, জাকির হোসেন,মাওলানা হোসাইন আহমেদ,মোজাম্মেল হোসেন, হাসান মিয়া,সাংবাদিক আনোয়ার হোসেন সুমন, ইমরান আহমেদ, রাজু আহমেদ, তানভীর আহমেদ, সোহেল মিয়া,, রুবেল আহমেদ, কাউসার আহমেদ,মহিউদ্দিন, সাগর, রুহেল আহমেদ, মনির হোসেন, ইমরান আহমদ, জুনায়েদ আহমেদ, দোয়া শেষে মোনাজাতের মাধ্যমে স্কুলটি উদ্বোধন হয়, মোনাজাত করেন মাওলানা শামসুদ্দোহা, এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ স্বীকৃতি, নিয়মিত অভিভাবক সমাবেশ, নিরাপদ সীমানাপ্রাচীর, সুরক্ষিত প্রবেশপথ, পর্যাপ্ত আলো-বাতাস ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হয়েছে। আনন্দময় ও অংশগ্রহণমূলক শিক্ষা পদ্ধতির পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চা এবং সহযোগিতা, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

​ভর্তি ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী অভিভাবক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে (যোগাযোগ: ০১৬১১-৮৫৯৭২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *