খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান কেন্দ্রীয় সভাপতির

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:

খুলনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় নগরীর সোনাডাঙ্গা আল-ফারুক সোসাইটি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের খুলনা জেলা সভাপতি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী। প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মাস্টার শফিকুল আলম, অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসুল ও আজিজুল ইসলাম। জেলা সেক্রেটারি নাজিম উদ্দীনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা সহসভাপতি আলী আকবার মোড়ল, মাওলানা কামাল হোসেন, আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি মো. আল আমীন গোলদার ও অর্থ সম্পাদক কে এম রায়হানুল হক।

এ ছাড়া বিভিন্ন থানা ও উপজেলা পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা সভাপতি আব্দুল আলীম, দিঘলিয়া সভাপতি সাইফুল্লাহ মানসুর, তেরখাদা সভাপতি ডা. মাহফুজুর রহমান, লবণচরা সভাপতি জি এম হেলাল উদ্দিন, বটিয়াঘাটা সভাপতি শেখ ফিরোজুর রহমান, ডুমুরিয়া সভাপতি মো. আলম, পাইকগাছা সভাপতি মাওলানা নুরে আলম সিদ্দিকী ও কয়রা সভাপতি মো. সাহাবউদ্দীনসহ জেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুলনা অঞ্চলের অধিকাংশ মানুষ শ্রমজীবী। তাই তাদের সুখে-দুঃখে এবং বিপদ-আপদে ফেডারেশনের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, দেশের পোশাকশ্রমিকদের আন্দোলন ও দাবিগুলো যৌক্তিক। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া উচিত। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলেই শ্রমিকরা শান্তিতে বসবাস করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *