সুজন সভাপতি, সোহাগ সাধারণ সম্পাদক দীর্ঘদিন পরে বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার:দীর্ঘদিন পরে বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। এতে সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে সভাপতি ও শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না, ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ, ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক সুমন পাইক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন এমপি ১৬ নভেম্বর এই কমিটি অনুমোদন করেন। আগামী ৩০ দিনের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হলো।

এর আগে সবশেষ ২০১৮ সালে হারুন-অর-রশীদকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে ২০২৩ সালে জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এরপর থেকে বাগেরহাটে দীর্ঘদিন যুবদলের কমিটি ছিল না। দীর্ঘদিন পরে আংশিক কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

নবগঠিত কমিটির সভাপতি সুজন মোল্লা বলেন, জাতীয়তাবাদী দলের অভিভাবক তারেক রহমানের সুচিন্তিত মতামতের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। বাগেরহাট জেলা যুবদল বিগত দিনের মতো আগামী দিনেও সকল আন্দোলন সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করবে। ফ্যাসিবাদ দমনে জেলা যুবদলের প্রতিটি সদস্য রাজপথের সক্রিয় থাকবে বলে জানান এই যুবনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *