​১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মাদ জামাল উদ্দিন ইন্তেকাল করেছেন

ইমরান আহমেদ সিলেট।

সিলেটের কোম্পানিগঞ্জে ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও জননেতা শাহ মোহাম্মাদ জামাল উদ্দিন আজ সকাল( ৯ ঘটিকায়)ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​তাঁর এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ১ ছেলে ২ মেয়ে,পরিবার-পরিজন, গুণগ্রাহী ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

​তাঁর জানাজা ও দাফন সম্পন্ন করার সময়সূচি পরিবারের পক্ষ থেকে ৪:২০ মিনিটে দেওয়া হবে বলে জানিয়েছেন, স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শাহ মোহাম্মদ জামাল উদ্দিন(৪৭) উনি মৃত মিন্নত আলীর ছেলে, জানাযা শেষে দাফন করা হবে উনার নিজ গ্রাম কাঁঠালবাড়ি চৌমুনী মাদ্রাসার পাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *