খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের কমিটি গঠন

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
মোহাম্মদ মাহফুজুর রহমান আমীর, অধ্যাপক নজিবুর রহমান নায়েবে আমীর ও এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি সেক্রেটারি পুনঃনির্বাচিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মহানগরী আমীর হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী। রোববার (১৫ নভেম্বর) সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি এ কমিটি ঘোষণা করেন। এ ছাড়া তিনি মহানগরী কর্মপরিষদের সদস্য হিসেবে মনোনীত ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, আ ন ম আব্দুল কুদ্দুস, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, মুহাম্মাদ আব্দুল গফুর, মো. আনিসুর রহমান, মুশাররফ আনসারীর নাম ঘোষণা করেন। এর আগে খুলনা মহানগরীর সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মহানগরী আমীর ও শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোহাম্মদ মাহফুজুর রহমান সর্বোচ্চ ভোট পেয়ে মহানগরী আমীর নির্বাচিত হন। এ ছাড়া শূরার সদস্য নির্বাচিত হন পুরুষ ৩৯ জন এবং মহিলা ১৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *