গাজীপুরে গ্রেপ্তার গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী আজম, ১৩ মামলার আসামি, রয়েছে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:

খুলনার আলোচিত সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আজম শেখকে (৩২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-১-এর যৌথ আভিযানিক দল।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর সদর থানার শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজম শেখ খুলনার দৌলতপুর থানার আঞ্জুমান এলাকার শেখ কামালের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি খুলনার বি কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে খুলনা মহানগর পুলিশের দৌলতপুর থানায় ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে মাদকসংক্রান্ত ছয়টি, হত্যা চেষ্টার চারটি, চাঁদাবাজির দুটি ও চুরির একটি মামলা।

এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *