সুন্দরগঞ্জে কারানির্যাতিত নেতা বর্তমানে ছাপরহাটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এফ আই জাহাঙ্গীর মন্ডল….
মো: মাইদুল ইসলাম
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
এফ আই জাহাঙ্গীর মন্ডল, চেয়ারম্যান পদপ্রার্থী, ছাপরহাটি ইউনিয়ন, সুন্দরগঞ্জ, গাইবান্ধা৷
ব্যক্তিগত পরিচিতি:
– পিতার নাম: আব্দুল জব্বার মন্ডল
– গ্রাম: উত্তর মরুয়াদহ
– ডাকঘর: শোভাগঞ্জ
– উপজেলা: সুন্দরগঞ্জ
– জেলা: গাইবান্ধা
– শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
– পেশা ও সামাজিক পরিচয়: সমাজসেবক, সাংস্কৃতিক সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক দায়িত্ব:
১. সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা বিএনপি।
২. যুগ্ম আহ্বায়ক, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি।
৩. আহ্বায়ক, ০৯ নং ছাপড়হাটী ইউনিয়ন বিএনপি।
৪. সাবেক সিনিয়র সহ-সভাপতি, গাইবান্ধা জেলা জাসাস।
৫. সাবেক সদস্য, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি।
৬. সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, ০৯ নং ছাপড়হাটী ইউনিয়ন বিএনপি (২০০৫–২০২৪)।
৭. সাবেক সাধারণ সম্পাদক, ছাপড়হাটী ইউনিয়ন ছাত্রদল (১৯৯৭–২০০৩)।
রাজনৈতিক জীবন ও সংগ্রামের ইতিহাস
এফ আই জাহাঙ্গীর মন্ডল ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৯৭ সাল থেকে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর সাংগঠনিক পথচলা শুরু হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে দলীয় সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করা, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা অব্যাহত রয়েছে।
২০১২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তাঁর বিরুদ্ধে প্রায় এক ডজন রাজনৈতিক মামলা দায়ের হয় বলে তিনি উল্লেখ করেছেন। ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে বিভিন্ন সময়ে তাঁকে কারাবন্দি থাকতে হয়েছে।
বিশেষ করে ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুসরণ করে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের সময় যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমার কিছু কথা —
“জনগণের ভালোবাসা, আপনাদের দোয়া- আমার পথচলার প্রেরণা।”
প্রিয় ছাপরহাটি ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম/আদাব।
আমি এফ আই জাহাঙ্গীর আলী মন্ডল, ছাপরহাটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সুন্দরগঞ্জ, গাইবান্ধা৷
আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা অর্জন করাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় যোগ্যতা, আর জনগণের সেবা করাই তাঁর সবচেয়ে বড় দায়িত্ব।
আমি রাজনীতিকে শুধু পদ-পদবির জন্য নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, সাধারণ মানুষের কথা শোনা এবং এলাকার উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিয়োজিত করার একটি দায়িত্ব হিসেবে দেখি।
সেই স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে আসন্ন ছাপরহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র)-চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।
আমার প্রত্যাশা- এমন একটি ইউনিয়ন, যেখানে প্রতিটি মানুষ সম্মান পাবে, অসহায় মানুষ আশ্রয় ও সহযোগিতা পাবে, তরুণেরা সম্ভাবনার পথ খুঁজে পাবে এবং ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জনসেবার নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে।
আমি জানি, পথচলাটা সহজ নয়। তবে আপনাদের ভালোবাসা, আস্থা, পরামর্শ ও দোয়া পেলে মানুষের কল্যাণে কাজ করার সাহস আরও বেড়ে যাবে-ইনশাল্লাহ্।
আমার চাওয়া কোনো ক্ষমতার আসন নয়- আমার প্রত্যাশা মানুষের ভালোবাসায় গড়া একটি জনসেবার দায়িত্ব।
দলীয় মনোনয়ন লাভ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।
আসুন, ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে গড়ে তুলি আমাদের প্রিয় ছাপরহাটি ইউনিয়নের সুন্দর আগামীর স্বপ্ন।
দোয়া করবেন, পাশে থাকবেন। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার তৌফিক যেন মহান আল্লাহ আমাকে দান করেন।

