মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ১৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার সাফা বাজার এলাকায় মেসার্স ঊর্মী এন্টারপ্রাইজের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—মঠবাড়িয়া উপজেলার সাফা গ্রামের মোজাম্মেল বেপারীর ছেলে মোঃ রুবেল বেপারী (২৯) এবং দেবীপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে এমাদুল দফাদার (২৭)।জানা যায়, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুব বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।মাদক নির্মূলে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *