নকলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ আরিফুর রহমান
স্টাফ রিপোর্টার

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) নকলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
সভায় সমবায়ের গুরুত্ব, সমবায় আন্দোলনের প্রসার এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সমবায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *