বিষধর সাপের দংশনে দায়িত্ব পালন করতে চেয়েবিজিবি সদস্য

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা । চট্টগ্রাম ভ্রমণ করতে যেয়ে।
দুর্গম সীমান্তে দায়িত্ব পালনকালে বিষধর সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে।

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম বাবুছড়া সীমান্তের পূর্ব লক্কাছড়ি বিওপিতে দায়িত্ব পালনকালে ৪ নভেম্বর রাতে বিষধর সাপের কামড়ে গুরুতর আহত হন বিজিবি সদস্য মাহবুব আলম (৩০)।

পাহাড়ি ও দুর্গম এলাকা হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। পরে ৫ নভেম্বর সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

এই ঘটনাটি দুর্গম পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকায় চিকিৎসাসেবার প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। এসব এলাকায় জরুরি চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধ, অ্যান্টিভেনম এবং জরুরি রোগী পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সাপের কামড়সহ যেকোনো জরুরি স্বাস্থ্য সমস্যায় চিকিৎসা পেতে যেন কাউকে ঘণ্টার পর ঘণ্টা পথ পাড়ি দিতে না হয় কিংবা হেলিকপ্টারের অপেক্ষায় থাকতে না হয়। দুর্গম এলাকার মানুষের জন্যও সহজলভ্য ও সময়োপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

আহত বিজিবি সদস্যের দ্রুত সুস্থতা কামনা করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *