কোম্পানিগঞ্জে প্রতিপক্ষের হামলায় রুস্তম আলী নামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত

​ইমরান আহমেদ সিলেট :

সিলেটের কোম্পানিগঞ্জে দক্ষিণ বুড়দেও গ্রামে নয়া সড়কে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের নৃশংস হামলায় রুস্তম আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং থমথমে পরিস্থিতি

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় পাশের ঘর বিল্লাল হোসেনের সাথে বিরোধ চলছিল রুস্তম আলীর পরিবারের (৪ নভেম্বর ২০২৬)সকাল ১০ ঘটিকা এই ঘটনার দিন কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের বিল্লাল হোসেন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুস্তম আলীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে একজনকে গ্রেফতার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে তাৎক্ষণিক ঘটনার বিবরণ পাওয়া যায়নি এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *