সুজানগরের মানিকহাটে স্কুল শিক্ষক রফিকের হামলায় মহিলাসহ আহত ৫
সুজানগর (পাবনা) প্রতিনিধি:
সুজানগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় মহিলা সহ ৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে পাবনার সুজানগর উপজেলার মানিকহাট গ্রামের মৃত এলাম উদ্দিন প্রামাণিকের ছেলে ও নাতিরা নিজ জমির উপর ঘর তুলতে গেলে বাঁধা প্রদান করে মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, মৃত এলাম উদ্দিন প্রামাণিকের ছেলে রওশন আলী প্রামানিক (৬৫), জামাল উদ্দিন প্রামাণিক (৫৫), মকবুল হোসেন প্রামাণিকের ছেলে সুমন (২২), জামাল উদ্দিন প্রামাণিকের ছেলে সেলিম (৩২) ও স্ত্রী শিল্পী খাতুন (৪৩) । আহতরা সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
আহতরা ব্যক্তিরা জানান,মানিকহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মৃত আব্দুল আওয়াল প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম প্রামানিকের নেতৃত্বে ইদ্রিস, ইউনুস, দুলাল সহ সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের কে উদ্ধার করে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সুজানগরের দুলাই মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেন কামরুল ইসলাম
ক্যাপশন: পাবনার সুজানগরে স্কুল শিক্ষক রফিকের হামলায় গুরুতর আহত সেলিম।
সুজানগরের দুলাই মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন কামরুল ইসলাম
সুজানগর (পাবনা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপলক্ষে সুজানগর উপজেলার দুলাই মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম। শনিবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার দুলাই মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করে, দলীয় নেতাকর্মীদের নিয়ে হোন্ডা, সিএনজি, অটোরিকশা ও ভ্যানগাড়িতে বিশাল এক শো ডাউন অনুষ্ঠিত হয়েছে। শো ডাউন টি সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজ মাঠের সামনে থেকে বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কামরুল ইসলাম জানান, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালে বিএনপি দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। এই নির্বাচন করতে গিয়ে বিরোধী দলের দ্বারা বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন।
কামরুল ইসলাম রাজনৈতিক ভাবে দুলাই ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ও পরে নির্বাচনে হলে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়। এছাড়াও তিনি সুজানগর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা কৃষকদলের আহবায়ক এবং সভাপতি ও পাবনা জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলার শিকার হয়ে জেল খেটেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন দলের এই সুসময়ে তাকে মনোনয়ন দিয়ে দল তাকে মূল্যায়ন করবেন এবং তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। নির্বাচিত হলে তিনি এলাকা থেকে মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবেন।
ক্যাপশন:পাবনার সুজানগরের দুলাই মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন কামরুল ইসলাম।

