নকলা উপজেলা দলিল লেখক সমিতির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় নবগঠিত দলিল লেখক সমিতির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকালে নকলা সাব-রেজিস্টারের কার্যালয় সংলগ্ন দলিল লেখক সমিতির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন নবগঠিত কমিটির সভাপতি আলাল সরকার ও সাধারণ সম্পাদক মো. হাসমত আলী সরকার। তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সমিতির সকল সদস্যের আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত মান উন্নয়ন এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি কমিয়ে দ্রুত স্বচ্ছসেবা প্রদান নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
ওইসময় দলিল লেখক সমিতির সদ্য সাবেক সভাপতি দুলাল সরকারসহ রজব আলী সরকার এবং সমিতির সকল কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

