জামালপুরের ইসলামপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল
জামালপুর প্রতিনিধি।।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও অপতৎপরতার প্রতিবাদে মশাল মিছিল করেছে জামালপুরের ইসলামপুর ছাত্রদল।
শনিবার(১০ অক্টোবর) রাতে ইসলামপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ইমরুল হাসান কায়েসের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন, ছাত্র নেতা সোহেল মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,আওয়ামী লীগ অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিহত করতে ছাত্রদল নব সময় প্রস্তুত রয়েছে। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের ফ্যাসিবাদ দমনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এতে উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মী এতে অংশ নেয়।

