চাঁদপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মোঃ জাবেদ হোসেন :চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ৮টায় চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেড কমান্ডার পুলিশ পরিদর্শক (সশস্ত্র) জনাব ছাইদুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট এবং ব্যান্ডদলের মনোমুগ্ধকর প্যারেড পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
প্যারেড পরিদর্শনকালে অংশগ্রহণকারী অফিসার ও পুলিশ সদস্যদের শারীরিক ফিটনেস, শৃঙ্খলা ও টার্ন আউটের ওপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন পুলিশ সুপার।
প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি পুলিশ লাইন্সের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, পুলিশ হাসপাতাল, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় বিষয়ে খোঁজখবর নেন এবং করণীয় সম্পর্কে আরআই, পুলিশ লাইন্স, চাঁদপুরসহ সংশ্লিষ্ট দপ্তরের ইনচার্জদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জনাব মোঃ জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) জনাব মোঃ আব্দুল হাই চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাস্টার প্যারেডের মাধ্যমে জেলা পুলিশের সদস্যদের শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাদারিত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *