কেএমপিতে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬”এর সমাপনী পুরস্কার বিতরণী

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা

অদ্য ০৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্সে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬” এর সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।

১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ফাইনাল খেলায় বালক দলগুলোর মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার সক্ষমতা অর্জন করে যথাক্রমে খানজাহান আলী থানা ও খুলনা সদর থানা। অন্যদিকে বালিকা দলগুলোর মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে যথাক্রমে খুলনা সদর থানা ও দৌলতপুর থানা।

খেলা শেষে পুলিশ কমিশনার মহোদয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে মেডেল, ট্রফি ও ক্রেস্ট প্রদান করেন।

সমাপনী বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন খেলাধুলা তরুণ-তরুণীদেরকে মোবাইল আসক্তি থেকে বিরত রেখে তাদের মধ্যে ইতিবাচক জাগরণ সৃষ্টি করবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে যারা ভালো করেছে তারা ঢাকায় গিয়ে আরোও ভালো করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত) সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *