আদমদীঘিতে এবার ৬৯ টি মন্ডবে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে
আদমদীঘি প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় এবার ৬৯ টি পুজা মন্ডবে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মন্ডব গুলোতে প্রতিমা তৈরী কাজ পুরোদমে চলছে। পুজোকে ঘিরে মন্ডব কমিটির নের্তৃবৃন্দরা পরিস্কার-পরিচ্ছন্নতা সহ সাজ-সজ্জার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে।
ইতিমধ্যে উপজেলার ৬৯ টি পুজা মন্ডব কর্তৃপক্ষদের নিয়ে নির্বিগ্নে পুজা সম্পন্ন করতে উপজেলা পুজা উদযাপন পরিষদ প্রস্তুতি সভা করেছেন। ওই প্রস্তুতি সভায় সরকারি নির্দ্দেশনার পাশাপাশি পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সকল মন্ডবে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা তদারকির জন্য সেচ্ছাসেবক কমিটি গঠন, উচ্চ শব্দে মাইক না বাজানো, নামাজের সময় ঢাক-বাদ্যযন্ত্র ধীরে বাজানো সহ বেশ কিছু পরামর্শ দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকার জানান, এবার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ টি পৌর সভা মিলে মোট ৬৯ টি মন্ডবে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে ১১ টি, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৭টি, সান্তাহার পৌর সভায় ১০ টি, সান্তাহার ইউনিয়নে ৪ টি, নশরতপুর ইউনিয়নে ৭ টি, কুন্দগ্রাম ইউনিয়নে ১৪ টি এবং চাঁপাপুর ইউনিয়নে ১৬ টি মন্ডবে দুর্গা পুজা অনুষ্টিত হবে। পুজাকে ঘিরে ইতিমধ্যে মন্ডবে মন্ডবে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়ার নির্দ্দেশনায় আদমদীঘি থানা পুলিশ মন্ডবগুলো পরিদর্শন সহ খোঁজ খবর রাখছেন। প্রশাসন, রাজনৈতিক নের্তৃবৃন্দ সহ সকলের সহযোগীতায় এবার ধর্মীয় ভাবগার্ম্ভীয় বজায় রেখে নির্বিগ্নে পুজা সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

