আওয়ামী লীগ আর জামায়াতের ভাষায় কোনো পার্থক্য নেই: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার জুমার নামাজের আগে বাবুনগর মাদরাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন বলেন, ‘আমি হুজুরের দোয়া নিতে এসেছি। ’

২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘শাপলা গণহত্যার বিচারের জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

’
জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত একদিকে ইসলামের কথা বলে, অন্যদিকে মুনাফেকি আচরণ করছে। ইসলামী মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারবেন না। ’

তিনি অভিযোগ করে বলেন, ‘জামায়াত মানুষকে বিভ্রান্ত করে মুনাফেকি করছে এবং কীভাবে সরকারে যাওয়া যায়, সেই চেষ্টা করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষা আর জামায়াতের ভাষার মধ্যে কোনো পার্থক্য নেই।

’
হেফাজতে ইসলামের আমিরের বক্তব্য প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘আমির বলেছেন, সকলের উচিত এই সরকারকে সহযোগিতা করা। ’

হেফাজতে ইসলামের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ জামায়াতের মুনাফেকি আচরণের বিরুদ্ধে গিয়ে মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। ’

সৌজন্য সাক্ষাতে উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্যসচিব সাজিম উদ্দীন শাহিন, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *