সাপাহারে ‘জ্ঞান চত্বরের’ শুভ উদ্বোধ

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে উপজেলা পরিষদ চত্বরের সামনে নির্মিত ‘জ্ঞান চত্বরের’ শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জ্ঞান চত্বরের শুভ উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা, এলজিইডি অফিসার তাহাজ্জুদ হোসেন, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা মৎস্য অফিসার শামিম রেজা, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *