ঝিনাইদহে সাপের দংশণে শিশুর মৃত্যু
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের শৈলকুপায় সাপের দংশণে মরিয়ম(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার ভোরে উপজেলার হরিহরা গ্রামে। চিকিৎসার জন্য মরিয়মকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এ্যান্টিভেনম দেওয়ার মাঝে তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান।
মরিয়মের নানী রুপালী বেগম জানান, মায়ের সাথে মরিয়ম নানী বাড়িতে কয়েকদিন আগে এসেছিল। মরিয়ম ও তার মা এক বিছানায় ঘুমিয়েছিল। ভোরে সে তার মাকে বলে, মা তুমি কি আমাকে কামড়াইছো। তখন সে মুখ থেকে লালা ফেলতে থাকে। অসুস্থ্যতা বোধ করলে মঙ্গলবার ভোরে সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার তাকে চিকিৎসা দেয়। কিন্ত সে মারা যায়।
জরুরী বিভাগের চিকিৎসক ডা. এহেতেশাম শহিদ বলেন ভোরে মরিয়মকে হাসপাতালে আনা হয় শেষ মুহুর্তে। তার শরীরে কালাচ সাপের দুটি বাইট তারা লক্ষ্য করেন। রোগীকে এ্যন্টিভেনম দেওয়া হয়। কিন্ত চিকিৎসার মাঝ পথে তার মৃত্যু হয় বলে জানান।##

