বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সামনে রেখে চাঁদপুরে পুলিশ সদস্যদের কঠোর প্রশিক্ষণ শুরু

মোঃ জাবেদ হোসেনঃপুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ সামনে রেখে চাঁদপুরে প্যারেড ও ক্যাম্প প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর নাদিরা নূর।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের যথাযথ প্রস্তুতি নিশ্চিত করতে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ চলাকালে পুলিশ সদস্যদের প্যারেড, ক্যাম্প পরিচালনা, শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণ কার্যক্রমে নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে অংশগ্রহণের পাশাপাশি নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এ অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রস্তুতি ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে মিয়াজী আলিফ ইমরান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ),সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *