অধিক মূল্যে টিএসপি সার বিক্রি, ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাজিতের পাড়া এলাকায় অধিক মূল্যে টিএসপি সার বিক্রির অপরাধে এক বিএডিসি সার ডিলারকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলার বাজিতের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে অধিক মূল্যে টিএসপি সার বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় মুনতাজুর আলী নামের এক বিএডিসি সার ডিলারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৮,০০০ (আট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুমন চৌধুরী।
অভিযানের মাধ্যমে নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা এবং কৃষকদের স্বার্থ সংরক্ষণে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে।

