সুজানগরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুজানগর উপজেলা জামায়াতের ইসলামীর আয়োজনে, সুজানগরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাবনার সুজানগর পৌর জামায়াতের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের নায়েবে আমির ও আসন্ন পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ফারুক ই আযমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক জীবন কথা পত্রিকার সম্পাদক শিক্ষানুরাগী আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় আরো বক্তব্য রাখেন, সুজানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী মাস্টার, সাপ্তাহিক পল্লী গ্রাম পত্রিকার সম্পাদক আব্দুর শুকুর, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক রফি আহমেদ ফুল, সাংবাদিক এম মনিরুজ্জামান, আব্দুল আলীম রিপন, রফিকুল ইসলাম তুষার, আনিসুর রহমান, আব্দুর রাজ্জাক রাজু। এছাড়াও স্থানীয় পত্রিকার প্রতিনিধি ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশন: পাবনার সুজানগরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ।

