ইয়াবাসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে যুবদল বলে সংবাদ প্রকাশে উপজেলা যুবদলের প্রতিবাদ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে হাসর আলী মণ্ডলকে ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় যুবদল নেতা হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশে প্রতিবাদ জানিয়েছে উপজেলা যুবদল।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে হাসর আলী মণ্ডলের সঙ্গে যুবদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই বলে দাবি করা হয়।

যুবদল নেতারা বলেন, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের সঙ্গে তথ্য যাচাই করা প্রয়োজন। যাচাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনকে কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হলে এতে তাদের সামাজিক ও সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে।

তারা ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *