জামালপুরে কেমিক্যালের পরিত্যক্ত ড্রাম বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রী নিহত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের মাদারগঞ্জে নিজের ওয়ার্কশপে পুরাতন কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে নুরনবী মিযা (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রী নিহত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট )সন্ধ্যায় উপজেলার জোনাইল বাজার জনতা সংলগ্ন ওয়ার্কশপে ওই দুর্ঘটনা ঘটে। মৃত নুরনবী মিযা জোনাইল পক্ষীমারী গ্রামের মতি ফকিরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নিজ ওয়ার্কশপে কেমিক্যালের পরিত্যাক্ত ড্রাম মেশিনের মাধ্যমে কাটছিলেন নুরনবী। এসময় বিকট শব্দে ড্রামটিতে বিস্ফোরণ ঘটে। এতে ওয়ার্কশপে নুরনবী গুরুতর আহত হয় হয়। বাজারের লোকজন তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে জামালপুর এমএ রশিদ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেলা পুলিশের মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান, বিস্ফোরণে নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *