সান্তাহারে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার
আদমদীঘি প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে শহর ফাঁড়ির পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক ধরে সান্তাহার নতুন বাজার হাটখোলা এলাকায় অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধা সারাদিন ঘোরাফেরা করে রাতে কাঁচা বাজারের সেডে এর নিয়ে ঘুমিয়ে থাকতো। ওই বৃদ্ধা শারিরীক ভাবে অসুস্থ এবং কথা কম বলায় বাজারের ব্যবসায়ীরা কোন কিছু বলতো না। হঠাৎ গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সান্তাহার নতুন বাজারের হাটখোলা কাঁচা বাজারের শেডের নিয়ে মৃত অবস্থায় বাজারের দোকানীরা দেখতে পায়। এরপর সান্তাহার শহর পুলিশ কে খবর দিলে পুলিশ ওই বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সান্তাহার শহর ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত ওই বৃদ্ধার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

