শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের শৈলকুপায় গবাদী পশুর ঘাস কাঁটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা ওই গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।
মাধবপুর গ্রামের বাসিন্দা মুকুল হোসেন জানান, বৃদ্ধ অমরেন্দ্র বুধবার সকালে গোয়ালে গবাদী পশুর জন্য মেশিনে ঘাস কাঁটতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পষ্ট হলে স্ত্রী মিনা রানী তাকে বাঁচাতে এগিয়ে আসেন। এতে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জোহা বলেন, স্বামী স্ত্রী দুজনেরই বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় বুধবার সকালে তাদের হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *