প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময়
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ (২৫ আগস্ট ২০২৬ খ্রি.) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে খুলনা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার জনাব সরকার ওমর ফারুক মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মহোদয় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং পরবর্তীতে খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা ও পুলিশের কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মূল্যবান মতামত, পরামর্শ ও প্রত্যাশা তুলে ধরেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, “নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত খুলনা গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” সঠিক তথ্য পরিবেশন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন—
জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), খুলনা।
জনাব সাইফুল ইসলাম
অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), খুলনা।

