পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি: পাবনার ফরিদপুর থানা পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনকালে ৫৪৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলি গ্রামের ইয়াসিন আলীর ছেলে সেরাজুল ইসলাম (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ফরিদপুর থানা পুলিশের সদস্যরা চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহজনকভাবে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত সেরাজুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *