চাঁদপুরে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ জাবেদ হোসেনঃচাঁদপুরের মতলব দক্ষিণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনসহ মো. নবীর হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন নয়াকান্দি গ্রামের পল্লিমা প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নবীর হোসেনের নিজ দখলীয় বসতঘরের পূর্ব পাশের শয়নকক্ষ থেকে একটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা মিথাইল অ্যামফিটামিনযুক্ত ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত Infinix Hot 50 Pro+ মডেলের একটি টাচ মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত নবীর হোসেন নয়াকান্দি গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত মো. মফিজ খাঁ এবং মাতা মৃত মোসা. আয়েশা খাতুন।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/২৬(১) ধারায় মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *