ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর ট্রাকের হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর রমজান আলী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদী থেকে ভাসমান ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত রমজান আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে।
তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন ধরেই তিনি মৃগী রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, গত চারদিন আগে নিখোঁজ হন ট্রাকের হেলপার রমজান আলী। নিখোঁজের পরে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়রি করে তার পরিবারের লোকজন। পরে শনিবার দুপুরে বেগবতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহ সদর থানায় এসআই টিপু সুলতান জানান,খবর পেয়ে ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার লাশটি নিজেদের বলে নিশ্চিত করেছেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *