বিএনপি কলা গাছ নয়, মান্দার গাছ: আমীর এজাজ খান

সেখ রাসেল, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ:
খুলনার বটিয়াঘাটা বাজার বিএনপি কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বটিয়াঘাটা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান।
দোয়া মাহফিলে বক্তব্যকালে আমীর এজাজ খান বলেন,বিএনপি সম্পর্কে যারা বিভিন্ন অসালিন বক্তব্য দিচ্ছেন, আমরা ধৈর্য ধরে শুনছি “বিএনপি কলা গাছ নয়, বিএনপি মান্দার গাছ। ঝড়-ঝাপটা যতই আসুক, বিএনপি মাথা নত করে না।” তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমডি খায়রুল ইসলাম খান জনি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সাইফুর রহমান, আশিকুজ্জামান আশিক, কামরুল ইসলাম শিপার, ওয়াহিদুজ্জামান ওয়াহেদ, কারিমুল ইসলাম, রুহুল মোমিন লিটন, রাশেদ কামাল, শফিকুজ্জামান মোলঙ্গি, মোল্লা ইমরান আহমেদ, আসাবুর রহমান হাওলাদার, মো. কবির আকঞ্জি, জাহাঙ্গীর হাওলাদার, পলাশ মহলদার, কবির গোলদার, আবুবকর সিদ্দিক নিরু, ব্রজেন ঢালী, বাহাদুর মুন্সী, কানিজ ফাতেমা, শফিক মোল্লা, বাবুল মেম্বার, সুমন খান, মো. খায়রুল ইসলাম, আলম ভূইয়া, সামসুল হক, তরিকুল ইসলাম জুয়েল, বাদল হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির চেয়ার পারসনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *