বটিয়াঘাটায় অতিমাত্রায় লোডশেডিং এ অতিষ্ট জনজীবন
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটায় অতিমাত্রায় লোডশেডিং এর কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে জন জীবন। প্রতিবার সর্বনিম্ন এক থেকে দেড় ঘন্টা বিদ্যুৎ থাকে না। দিনে রাতে ৮/৯ বার বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনা ঘটে। বটিয়াঘাটা বিদ্যুৎ অফিসে এর কারণ জানতে চাইলে একপর্যায়ে বলেন বাংলাদেশে কয়েটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে গেছে।
রাতের বেলা বিদ্যুৎ বিছিন্ন মানে নতুন করে চুরির ঘটনার জন্ম। নতুন কোন দুর্ঘটনার স্বীকার। রাতে বিদ্যুৎ গেলেই আতঙ্কিত হয়ে পড়ছে এলাকাবাসী। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকার কারণে চোরদের চুরি করতে সুবিধা হয়। এ পর্যন্ত বটিয়াঘাটা উপজেলায় যতগুলি চুরি হয়েছে, অধিকাংশই রাতের বেলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার সময়।
এলকাবাসীর ভাষ্য ১০/১২ মিনিটের উপর বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলে চুরি, ছিনতাই, ডাকাতি করতে সুবিধা হয়, তাছাড়া রান্না থেকে শুরু করে সন্তানদের লেখা পড়া, ঘুম ও অফিস আদালতে অধিকাংশ কাজ থমকে পড়ছে।
বটিয়াঘাটাবাসি বিদ্যুতের এই বেহাল অবস্থা থেকে রেহাই পেতে সরকারের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।

