র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজা উদ্ধার

মোঃ জাবেদ হোসেনঃ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, অবৈধ অস্ত্র, মাদক, অপহরণ, প্রতারণা ও হত্যাসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অপরাধীদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক অভিযানের মাধ্যমে র‍্যাব সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে র‍্যাব-১১ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল ০৫ আগস্ট ২০২৬ তারিখ রাত ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদ এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোঃ ইয়াছিন (২৬), পিতা: কামাল মিয়া, মাতা: আমেনা বেগম, সাং: দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা, থানা: মতলব দক্ষিণ, জেলা: চাঁদপুরকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় পরিবহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছিলেন।
আটক আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *